• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ১০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

Advertise your products here

আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, পাবেন ৩৭৫৬৭ জন


Newsofdhaka24.com ; প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:৫৮ এএম
ফ্যামিলি কার্ড,
আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী,

স্বল্প আয়ের মানুষের জন্য নতুন সামাজিক নিরাপত্তা কর্মসূচি হিসেবেফ্যামিলি কার্ডচালু করছে সরকার।

পরীক্ষামূলকভাবে চালু হওয়া কর্মসূচির উদ্বোধন আজ মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় ঢাকার বনানীস্থ টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তি সংলগ্ন) অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

 

এই কর্মসূচির আওতায় সুবিধাভোগী নারীপ্রধান পরিবারগুলো প্রতি মাসে আড়াই হাজার টাকা ভাতা পাবেন। তাদের পছন্দ অনুযায়ী মোবাইল ওয়ালেট বা ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি এই অর্থ জমা হবে, ফলে ঘরে বসেই ভাতা গ্রহণ করা সম্ভব হবে।

পাইলট কর্মসূচির প্রথম পর্যায়ে দেশের ১৩টি জেলার ১৩টি সিটি করপোরেশন ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। পর্যায়ে সারাদেশে মোট ৬৭ হাজার ৮৫৪টি নারীপ্রধান পরিবারের তথ্য সংগ্রহ করা হয়।

 

তথ্য যাচাই-বাছাই শেষে হতদরিদ্র, দরিদ্র নিম্ন মধ্যবিত্ত ৫১ হাজার ৮০৫টি পরিবারের তথ্য পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৭ হাজার ৭৭৭টি পরিবারের তথ্য সঠিক পাওয়া যায়। তবে ডাবল ডিপিং, সরকারি চাকরি, পেনশনসহ বিভিন্ন কারণে চূড়ান্তভাবে ৩৭ হাজার ৫৬৭টি নারীপ্রধান পরিবারকে ভাতা প্রদানের জন্য নির্বাচন করা হয়েছে।

ফ্যামিলি কার্ডে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। স্পর্শবিহীন চিপ সম্বলিত এই কার্ডে কিউআর কোড এনএফসি প্রযুক্তি যুক্ত রয়েছে। সাধারণত একটি পরিবারের পাঁচজন সদস্যের জন্য একটি ফ্যামিলি কার্ড দেওয়া হবে। তবে যৌথ পরিবারের সদস্য সংখ্যা পাঁচের বেশি হলে আনুপাতিক হারে একাধিক কার্ড দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।

পাইলট কর্মসূচির জন্য আগামী জুন ২০২৬ পর্যন্ত ৩৮ কোটি লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে ২৫ কোটি ১৫ লাখ টাকা সরাসরি নগদ সহায়তা হিসেবে দেওয়া হবে এবং বাকি অর্থ তথ্য সংগ্রহ, অনলাইন সিস্টেম প্রণয়ন কার্ড প্রস্তুতসহ বিভিন্ন প্রশাসনিক কাজে ব্যয় করা হবে।

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির সুবিধাভোগী নির্বাচনে কোনো দলীয়করণ হয়নি। স্বচ্ছ স্বাধীন প্রক্রিয়ার মাধ্যমে তালিকা প্রস্তুত করা হয়েছে। প্রথম ধাপে হতদরিদ্র নিম্ন আয়ের পরিবারগুলোকে অন্তর্ভুক্ত করা হলেও পর্যায়ক্রমে দেশের সব নারীপ্রধান পরিবারকে কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

 

 

Newsofdhaka24.com / News

অর্থনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ