• ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ২৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

Advertise your products here

চান্দরা মাদরাসায় আজীবন সদস্য সম্মেলন ও ইফতার মাহফিল 


Newsofdhaka24.com ; প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:৩০ পিএম
চান্দরা মাদরাসা
চান্দরা মাদরাসায় আজীবন সদস্য সম্মেলন ও ইফতার মাহফিল 

দ্বীনি শিক্ষা প্রচারে কাঙ্খিত উদ্দেশ্য ও লক্ষ্য অর্জনে উত্তরোত্তর উন্নতি লাভ করে ফরিদপুরের মধ্যে অন্যতম একটি দিনই শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে চান্দরা নূরানী তালিমুন কুরআন মাদরাসা ও এতিমখানা।

বর্তমান মাদ্রাসাতে ৮ শতাধিক শিক্ষার্থীর দ্বীনি শিক্ষা অর্জন করছে। যার প্রেক্ষিতে মাদ্রাসার কার্যক্রম ও ব্যয় অনেক গুণ বেড়ে গিয়েছে। 

প্রতিষ্ঠানের বহুবিধ উন্নয়ন সদস্যদের পরিচিতির লক্ষ্যে ১২ তম বার্ষিক আজীবন সদস্য সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ ১৭ মঙ্গলবার, ২০২৬ ।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার মুহতামিম, মাওঃ মুহা: আমিনুল্লাহ, উক্ত মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ ও মাদ্রাসার আজীবন সদস্যবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে হামদ, নাত ও গজল পরিবেশন করেন অত্র মাদ্রাসার শিক্ষার্থীরা। 

অনুষ্ঠানে দোয়া ও ইফতারের পূর্বে মূল্যবান বক্তব্য পেশ করেন মুফতি মাকসুদুল হক সাহেব দা:বা: 
-মুহাদ্দিস, গওহরডাঙ্গা মাদ্রাসা, গোপালগঞ্জ। 

বক্তব্য শেষে দোয়া ও ইফতারের মাধ্যমে সম্পন্ন করা হয় অনুষ্ঠানটি।

Newsofdhaka24.com / শরিফুল ইসলাম

ইসলাম বিভাগের জনপ্রিয় সংবাদ