আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা ও সম্ভাব্য প্রার্থীদের নিয়ে জল্পনা-কল্পনা। এরই মধ্যে তরুণ নেতৃত্বের প্রতীক হিসেবে আলোচনায় উঠে এসেছেন চরডাংগা গ্রামের কৃতি সন্তান নাহিদুল ইসলাম (রুমি)। তিনি টগরবন্দ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী মরহুম নায়েব আলীর যোগ্য পুত্র।
পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য, সামাজিক দায়বদ্ধতা এবং মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে তিনি এবার আলফাডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তাঁর এ ঘোষণা ইতোমধ্যেই স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে নতুন করে আলোচনার সৃষ্টি করেছে।
নাহিদুল ইসলাম (রুমি) বর্তমানে আলফাডাঙ্গার পরিচিত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানটি অল্প সময়ের মধ্যেই মানসম্মত চিকিৎসাসেবা দিয়ে এলাকার মানুষের আস্থা অর্জন করেছে। পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও তাঁর সক্রিয় অংশগ্রহণ তাঁকে মানুষের কাছে আরও জনপ্রিয় করে তুলেছে বলে অনেকের মতামত।
প্রার্থী হওয়ার বিষয়ে নাহিদুল ইসলাম (রুমি) বলেন, “আমি রাজনীতিকে মানুষের সেবার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে দেখি। আমার পিতা মরহুম নায়েব আলী সবসময় মানুষের কল্যাণে কাজ করেছেন এবং এলাকার মানুষের পাশে ছিলেন। তাঁর আদর্শ ও স্বপ্নকে সামনে রেখেই আমি জনসেবার এই পথ বেছে নিতে চাই। জনগণ যদি আমাকে সুযোগ দেন, তবে স্বচ্ছতা, জবাবদিহিতা ও উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কাজ করবো।”
তিনি আরও বলেন, “আলফাডাঙ্গা উপজেলার সামগ্রিক উন্নয়নই আমার প্রধান লক্ষ্য। বিশেষ করে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্যসেবার প্রসার, বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন এবং আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করতে কাজ করতে চাই। এজন্য আমি উপজেলার সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছি।”
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তরুণ ও শিক্ষিত নেতৃত্ব হিসেবে নাহিদুল ইসলাম (রুমি) নতুন প্রজন্মের প্রতিনিধিত্ব করছেন। সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে তাঁর সক্রিয় অংশগ্রহণ এবং সেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততা তাঁকে একজন সম্ভাবনাময় প্রার্থী হিসেবে আলোচনায় এনেছে।
এদিকে উপজেলার বিভিন্ন এলাকায় ইতোমধ্যেই তাঁর সমর্থনে শুভাকাঙ্ক্ষীদের মধ্যে ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা যখন তুঙ্গে, তখন তরুণ নেতৃত্বের প্রতীক হিসেবে নাহিদুল ইসলাম (রুমি) মাঠপর্যায়ে যোগাযোগ বৃদ্ধি করছেন বলেও জানা গেছে।
অনেকের ধারণা, জনগণের আস্থা ও সমর্থন পেলে আগামী দিনে উন্নয়নমুখী নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন এই তরুণ নেতা।
Newsofdhaka24.com / News
আপনার মতামত লিখুন: