• ঢাকা
  • বৃহস্পতিবার, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ; ০৫ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

Advertise your products here

বিজয় দিবস উপলক্ষে  কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত 


Newsofdhaka24.com ; প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৭:১২ পিএম
বিজয় দিবস
বিজয় দিবস উপলক্ষে  কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত,

রুহুল আমিন বাবুল, কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি:-

সিলেটের কোম্পানীগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে বিজয় দিবসের স্মৃতি চারণ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের কার্যালয়ে আজ ১৬ ই ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীমমের সাধারণ সম্পাদক সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল জলিলের সঞ্চালনায় এবং সার্জান খানের কুরআন তিলাওয়াতের মধ্য আলোচনা সভার শুরু হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম সাইফুর রহমান ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুর্শেদ আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন এম সাইফুর রহমান ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জয়নাল আবেদীন, জাহাঙ্গীর সেলিম,প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি কোম্পানীগঞ্জ সিলেটের সভাপতি ও তেলিখাল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিপন আহমদ, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আবিদুর রহমান,কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি রুহুল আমীন বাবুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নাঈম,কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদ (কোছাপ) এর সাধারণ সম্পাদক মারজান আহমদ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর রেদোয়ান মনা। 

এছাড়াও উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের অফিস সম্পাদক  ফখর উদ্দিন, ত্রুীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল হামিদ, পাঠাগার সম্পাদক ফারুক আহমদ, কার্যকরী সদস্য সোহেল আবির, শাহীন আলম, কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সোহেল আহমদ, অফিস ও পাঠাগার সম্পাদক  ইমরান আহমদ, কার্যকরী সদস্য সাইদুল ইসলাম সাকিব, সার্জান খান, শাহিন আহমেদ রানা।

Newsofdhaka24.com / News

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ